ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

কক্সবাজার-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২২,  4:17 PM

news image

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমদিত কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের দিকে রওনা দেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিনে যাবে জাহাজটি। তবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধই থাকবে। মালিকরা জানান, চট্টগ্রাম থেকে আরও একটি জাহাজ চলাচলের কথা রয়েছে। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি জানান,

মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে এখনই জাহাজ চালু করা হচ্ছে না। কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে পরে অন্য জাহাজগুলো চালু করা হবে। কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বলেন, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। প্রায় টিকিট বুকিং হয়ে গেছে। আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম