ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  10:19 AM

news image

সমুদ্রসৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ আয়োজনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিয়ের উদ্বোধন করবেন। এরপর তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন। কক্সবাজার সমুদ্রসৈকতে এ আয়োজনে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা। অংশগ্রহণকারী দেশগুলো থেকে এ অনুষ্ঠানে অংশ নেয়া চৌকস নৌ-সেনারা প্যারেডের মাধ্যমে সালাম জানাবেন প্রধানমন্ত্রীকে। এ আয়োজনের পাশাপাশি ইনানী সৈকতে স্থাপিত বাংলাদেশ নেভির স্থায়ী জেটিও উদ্বোধন করবেন সরকারপ্রধান। আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সামরিক ভাবমূর্তি ও সক্ষমতার নতুন বার্তা দিতে এবার বাংলাদেশ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২। বিভিন্ন দেশ থেকে আসা যুদ্ধজাহাজ নিয়ে প্রথমবার এ আয়োজনে অংশগ্রহণ করছেন তারা। নীল জলরাশিতে সারি সারি যুদ্ধজাহাজ আর নীল দিগন্ত থেকে প্যারাসুটে জাম্প করছেন নেভি সিলের চৌকস সদস্যরা। একঝাঁক স্পিডবোটের উন্মত্ত টহল; অন্যদিকে ক্ষীপ্রগতির হেলিকপ্টার থেকে একে একে নামছেন নেভি সোয়াডসের সদস্যরা। এভাবে তারা প্রশিক্ষণ নেন। আন্তর্জাতিক এ ইভেন্ট আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মঙ্গলবার শেষ করা হয় এর চূড়ান্ত মহড়া।  যেখানে প্রতীকীভাবে প্রধানমন্ত্রী ঘণ্টা বাজিয়ে রিভিউ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন। উন্মুক্ত নোনা জলরাশির এ আয়োজনে নিজস্ব সাংস্কৃতিক উপাদানসমৃদ্ধ ইভেন্টের পাশাপাশি উপস্থাপিত হতে যাচ্ছে ভিনদেশি শিল্পীদের পরিবেশনাও, যা আজ প্রধানমন্ত্রী উপভোগ করবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী। সফরকালে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণ ছাড়াও বিকেলে আওয়ামী লীগ সভাপতি জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম