ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  9:21 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা কক্সবাজারে গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন এসব স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। জনআকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমনই আয়োজন পাবো বলে আশাবাদী। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই, যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক। এ সময় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিমানের ত্রুটি থাকলে প্রকাশ করা উচিত। কিন্তু তথ্য লুকিয়ে রাখায় এমন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে গুজবও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম