ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কক্সবাজারে হোটেল থেকে চিরকুটসহ পর্যটকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২২,  5:11 PM

news image

কক্সবাজার শহরের দি আলম গেস্ট হাউস নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছেন। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত কাউসার নামের ওই ব্যক্তি জয়পুরহাটের বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। তিনি জানান, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়ে  আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। দি আলম গেস্ট হাউস হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার গতকাল দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম