ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৫,  10:58 AM

news image

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তারকা হোটেলের নিরাপত্তারক্ষী ইমাম উদ্দিনের। সোমবার ইফতারের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলির একটি হোটেলের সামনের প্রধান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম উদ্দিন নিহত হয়। নিহত ইমাম উদ্দিন একটি হোটেলের নিরাপত্তাকর্মী।  জানা যায়, ইফতার শেষে মাগরিবের নামাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম ইমাম উদ্দিন নিহত হন। প্রত্যক্ষদর্শীর বরাত ও সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাস্তা পারাপারের জন্য ইয়াম প্রথমে ফুটপাতে কিছুক্ষণ দাঁড়ায়। পরে রাস্তা পারা হতে গেলে কলাতলি থেকে আসা দ্রুতগতির বেপরোয়া  মোটরসাইকেল ধাক্কা দিলে প্রায় ১০ গজ দূরে গিয়ে পড়ে ইমাম। পরে সেখান থেকে ওশান প্যারাডাইজের অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ওই হোটেলের পাবলিক রিলেশনশিপ অফিসার সাঈদ আলমগীর বলেন, ইফতারের পর নামাজের জন্য বের হয় ইয়াম উদ্দিন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় কলাতলি থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল ইমামকে ধাক্কা দেয়। ধাক্কায় ইমাম অনেক দূরে গিয়ে পড়ে। এসময় হোটেলের অন্য কর্মীরা দৌড়ে এসে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত্যু ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম