ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

কক্সবাজারে মেরিন অ্যাকুরিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  8:16 PM

news image

কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে তিনি এ নির্দেশনা দেন। এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী ৪৪৩ কোটি টাকা ব্যয়ে সমুদ্র বিজ্ঞান গবেষণার জন্য একটি ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় কক্সবাজারে ফিশ অ্যাকুরিয়াম স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো প্রকল্পে পানিসম্পদ বিভাগকে আরও দ্রুত কাজ করতে হবে। ধীরে কাজ করলে, চলমান কাজ শেষ করার আগেই পুরোনো স্থাপনা নষ্ট হয়ে যায়। এজন্য আরও দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে। একনেক সভা পরবর্তী বিফ্রিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম