ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২২,  4:35 PM

news image

কক্সবাজারের মহেশখালীতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালামারছড়া ইউনিয়নের অফিস পাড়া এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান। মৃত রবিউল হাসান (৫) ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে। রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন,

রোববার বিকালে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে তারা।" তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির গায়ের উপর ধসে পড়লে তার মৃত্যু হয়। কালামারছড়া ইউনিয়নের আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম