ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

কক্সবাজারের জনসভায় মানুষের স্রোত, স্লোগানে মুখর রাজপথ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২২,  6:42 PM

news image

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছেন দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়ক-মহাসড়কে স্লোগানে-স্লোগানে মুখর কক্সবাজারের রাজপথ। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ওই স্টেডিয়ামের জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে আসছেন দলের নেতাকর্মীরা। দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে পাঁচ বছর আগে পর্যটন শহরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া নগরীতে আবার আসছেন তিনি। প্রধানমন্ত্রী ২০১৭ সালের ৬ মে এসে কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। এর আলোকে নেওয়া হয় ৩ লাখ কোটি টাকার ৪০টি মেগা প্রকল্প। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাফর জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর এবারের জনসভা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসভা। এই জনসভা শুধু স্টেডিয়ামেই হবে না, গোটা কক্সবাজার শহরে ছড়িয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম