ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজে নতুন বাংলাদেশের দেখা পেয়েছেন সালাউদ্দিন

#

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  8:01 PM

news image

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেবার শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। ১৪ বছর সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেই জাতীয় দলের দ্বিতীয় অধ্যায় হচ্ছে দেশসেরা এই কোচের। তাই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেই আগের সেই স্মৃতি স্মরণ করেছেন সালাউদ্দিন। শনিবার (১৬ নভেম্বর) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে সালাউদ্দিন বলেন, ১৪ বছর পর আমি আবার ওয়েস্ট ইন্ডিজে এলাম। এখান থেকে আমি কোচিং ক্যারিয়ার শুরু করেছিলাম। চলতি মাসেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

আর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে সিরিজ শুরুর আগের দলের অভিজ্ঞতার বিষয়টি পরিষ্কার করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, এবার যে স্কোয়াড আছে, মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। এই জায়গায় আমার মনে হয় আমরা এগিয়ে আছি।

টেস্ট ক্রিকেটে কয়েকটি সিরিজে ভালো করলেও সেই ভাবে প্রভাব তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে এবার টেস্ট ফরম্যাটে ভালো করার বড় স্বপ্ন দেখছেন সালাউদ্দিন। তার ভাষ্য, এই ছেলেদের স্বপ্নও বড়। তারা আরও উপরে উঠতে চায়। আশা করি, তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব। নিজেদের প্রস্তুতি নিয়ে টাইগারদের সিনিয়র সহকারী কোচ, আমাদের দীর্ঘ এক ভ্রমণ ছিল। এখানে এসে আমরা দলের অনুশীলনে হালকা গেমস খেলেছি। পরদিন স্কিল অনুশীলন ছিল। সুযোগ-সুবিধা এখানে খুব ভালো। দলগতভাবে আমরা ভালোভাবে প্রস্তুত হচ্ছি।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম