ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:55 AM

news image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সংস্থা বাসস জানায়, আজ রবিবার স্থানীয় সময় বিকেল ৬টায় সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী। ওয়াশিংটন পৌঁছালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে বেলা সাড়ে ১২টায় তার নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।   সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম