ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ওয়ারিতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  12:13 PM

news image

রাজধানীর ওয়ারির ধোলাইখাল এলাকায় তুষার (২৪) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী নার্গিসের (২২) বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নার্গিসকে আটক করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। বাচ্চু মিয়া বলেন, ‘ধোলাইখালের লামানা টাউয়ারের পেছনের একটি বাসায় শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ঘুমিয়ে ছিলেন তুষার। সে সময় স্ত্রী নার্গিস তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলেন।’ বাচ্চু মিয়া আরও বলেন,

‘পুরুষাঙ্গ কেটে ফেলার পর নার্গিসই তাঁর স্বামীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। আসার সময় কেটে ফেলা পুরুষাঙ্গও নিয়ে আসছিলেন হাসপাতালে। কিন্তু, পথে সেটি হারিয়ে ফেলেন বলে জানিয়েছেন নার্গিস।’ ‘ঢামেকে আসার পর নার্গিসকে আটক করে ওয়ারি থানার হেফাজতে দেওয়া হয়েছে’, যোগ করেন বাচ্চু মিয়া। এ ব্যাপারে জানতে চাইলে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার আমরা আটক করেছি। তিনি এখন আমাদের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পরিবার অভিযোগ দিলে আমরা মামলা নেব।’ অভিযুক্ত নার্গিস পুলিশকে জানিয়েছে, তুষার নৈশপ্রহরীর কাজ করেন। ওয়ারীর ধোলাইখাল এলাকায় থাকেন। এক মেয়ে রয়েছে এ দম্পতির। কিন্তু, গোপনে তুষার দ্বিতীয় বিয়ে করছেন। ফলে, রাগে এ ঘটনা ঘটিয়েছেন নার্গিস। তুষারের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়। নার্গিসের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম