ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

২৩ মে, ২০২৩,  6:30 PM

news image

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। তবে সেই সফরের আরও দেড় মাসের মতো সময় বাকি থাকলেও, এখনই দল ঘোষণা করেছে দেশটি। আগামী ৩ জুলাই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জুনিয়র প্রোটিয়ারা। আগামী বছর যুব বিশ্বকাপকে লক্ষ্য করেই এ প্রস্তুতি সিরিজ খেলবে দু’দল। ২০২৪ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এদিকে দল ঘোষণার পর দলটির  প্রধান নির্বাচক বলেন, এই সফরে আমরা খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে একটা ধারণা পাব। আগামী বছর প্রায় একই কন্ডিশনে আমরা যুব বিশ্বকাপ খেলব। তাই একই ধরনের কন্ডিশনে খেলোয়াড়রা কেমন দক্ষতা দেখাতে পারে সে সুযোগও তাদেরকে দিবে এ সফর।

দক্ষিণ আফ্রিকা অ-১৯ স্কোয়াড

লিয়াম অ্যাল্ডার, এসা গঙ্গাত, থেবে গাজাইড, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ট্রিস্তান লুউস, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল, অলিভার হোয়াইটহেড।

রিজার্ভ: মার্টিন খুমালো, রিলে নর্টন, এনটান্ডো জুমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম