ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০২৩,  10:32 AM

news image

দুই ম্যাচ হাতে রেখে আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছিল বাবর আজম বাহিনী। শুক্রবার করাচিতে চতুর্থ ওয়ানডেতে ১০২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল তারা। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে উঠে আসে তারা। এবার টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে বাবর আজমরা। টেবিলে যথাক্রমে দুই ও তিনে অবনমন হওয়া অস্টেলিয়া ও ভারতের রেটিংও ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে উঠে গেছে পাকিস্তান।

২০০৫ সালে আইসিসি র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম শীর্ষে উঠল পাকিস্তান। এর আগে ২০০৭ সালে সর্বোচ্চ তিনে জায়গা করে নিয়েছিল ম্যান ইন ব্লু। এবার শীর্ষস্থান ধরে রাখতে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে জিততে হবে বাবরদের। জিতলে তো বটেই, কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত বা টাই হলেও শীর্ষে থেকে যাবে তারা। কিন্তু পরাজয় রেটিং পয়েন্ট এলোমেলো করে দিতে পারে! বিশ্বকাপের বছরে ব্যাট হাতে দারুণ ছন্দে ফখর জামান ও বাবর আজমরা। শেষ ম্যাচেও জয়ের মূল কারিগরদের একজন অধিনায়ক বাবর নিজেই। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার তিনি করেন সেঞ্চুরি। তার মাইলফলকময় ইনিংসে ভর করে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে করে ৩৩৪ রান। জবাবে সফরকারী নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৩২ রানেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম