ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ওয়ানডে বিশ্বকাপও কি শেষ উইলিয়ামসনের

#

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৩,  10:28 AM

news image

এবারের আইপিএলের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। হাঁটুর সেই ইনজুরির কারণে আইপিএলের চলতি মৌসুম শেষ হয়েছে এই কিউই ব্যাটারের। এবার আরও বড় দুঃসংবাদ পেতে যাচ্ছেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে জশুয়া লিটলের বলে স্কয়ার লেগে উড়িয়ে মারেন রুতুরাজ গায়কোয়াড়। ছয় বাঁচাতে সেখানে ফিল্ডিংয়ে থাকা উইলিয়ামসন জোরে লাফ দেন। সেই চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও, তিনি ব্যর্থ হন পায়ের ভারসাম্য রাখতে। উইলিয়ামসন পরে আর দাঁড়াতে পারেননি। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকা কিউই তারকা পরে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন। পরবর্তীতে ফ্র্যাঞ্চিজিটির পক্ষ থেকে জানানো হয়, উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর আইপিএল থেকে ছিটকে যাওয়ার পরের দিনই দেশে ফিরে গিয়েছিলেন উইলিয়ামসন। সেখান থেকেই বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা যায়, তারকা এই ক্রিকেটারের ডান হাঁটুর লিগামেন্ট ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যথা কিছুটা সারলে তিন সপ্তাহ পর শুরু হবে চিকিৎসা কার্যক্রম। হাঁটুর চোট সারতে কয়েকটা অপারেশনের মধ্য দিয়ে যেতে হবে উইলিয়ামসনকে। অপারেশনের পর পুনর্বাসনেও লাগবে দীর্ঘ সময়। ধারণা করা যাচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়া চলতে পারে চলতি বছরের শেষ পর্যন্ত। আর যদি এমনটা হয় তাহলে আইপিএলের পর এবার বিশ্বকাপ থেকেই ছিটকে যাবেন নিউজিল্যান্ড অধিনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম