ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ওয়ানডে অধিনায়কের তালিকায় দুই নাম

#

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৩,  9:11 PM

news image

দেশের ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসানের অধিনায়কত্ব শেষ হয়েছে, এটা পুরোনো সংবাদ। যদিও বিশ্বকাপে পাড়ি জমানোর আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এ আসরের পরই নেতৃত্বের ভার ছেড়ে দেবেন তিনি। তাই আগামীতে কে পড়ছেন অধিনায়কত্ব স্মারক ও সেটাই এখন প্রশ্ন। এদিকে সাকিব তিন সংস্করণেই নেতৃত্বভার সামলাবেন কি না, তা-ও নিশ্চিত না। তবে ৫০ ওভারের ফরম্যাটে সাকিব যে আর থাকছেন না, সেটা নিশ্চিতই। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, অধিনায়ক ইস্যুতে এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না। অধিনায়কত্ব ইস্যুতে সাকিবের কাছে পরিষ্কার বক্তব্য জানতে চাইবে বিসিবি। তবে টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়তে থাকায় আপাতত এই সংস্করণেরই সমাধান করবে বিসিবি। অন্যদিকে ডিসেম্বরের মাঝামাঝি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজেরা। তাই বোর্ডকে দ্রুত সময়ের মধ্যেই অধিনায়ক বেছে নেওয়ার কাজটাও শেষ করতে হবে। কেননা আসন্ন এই সিরিজ থেকেই দায়িত্ব বুঝে নেবেন নতুন অধিনায়ক। আর দেশের ক্রিকেটে এমন পরিস্থিতিতে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ততেই নজর বোর্ডের কর্তাদের। বোর্ডের বিশেষ সূত্র বলছে, শুরুর দিকে মিরাজের দিকে সুনজর থাকলেও শেষ পর্যন্ত শান্তর কাঁধেই উঠতে যাচ্ছে ওয়ানডে অধিনায়কের গুরুদায়িত্ব। আর কিউই সফরের আগেই ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। এক্ষেত্রে মিরাজকে দেওয়া হতে পারে সহ-অধিনায়কের দায়িত্ব। অধিনায়ক ইস্যুতে কয়েক দিন আগে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, নতুন অধিনায়কত্ব নিয়ে এখনও কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত। তবে নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের আরেক পরিচালকের দাবি, সাকিব যদি না থাকে নতুন কে করবে বা কে আসবে এটা বলা মুশকিল। বোর্ড আরও যারা নীতি-নির্ধারক আছে, তারা দলের যা ভালো হয় ভেবে-চিন্তে, সেই সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম