ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলকে সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  10:00 PM

news image

ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন এই মাইলফলক থেকে ২৪ রান দূরে থেকে। কার্টিস ক্যাম্ফারের বলে মিড অফে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন তিনি। এর আগে এই রেকর্ডে পা রেখেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের ক্লাবে নাম লেখাবেন এই অলরাউন্ডার। এদিকে একই মাইলফলক গড়তে আরও ৯৯ রান দরকার মুশফিকুর রহিমের (৬৯০১)। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পূর্ণ করলেন সাত হাজার রানের মাইলফলক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম