ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ওয়ানডেতে যে রেকর্ড গড়লেন সোধি

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:43 PM

news image

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে ভেঙে চুরমার হয়ে গেছে টাইগার শিবির। তার ঘূর্ণিতে টালমাটাল টাইগাররা অলআউট হয়েছে ১৬৮ রানে। লিটন দাসের নেতৃত্বাধীন দল হেরেছে ৮৬ রানে। সোধি একাই নিয়েছেন ৬ উইকেট। ১০ ওভারে দিয়েছেন ৩৯ রান। নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট পেলেন সোধি। এর আগে, ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের বিপক্ষেই ৭ রানে ৫ উইকেট পেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। এ ছাড়া এশিয়ার মাটিতে এশিয়ার বাইরের কোনো স্পিনারের ওয়ানডে সেরা বোলিং এটি। এর আগে, ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। উল্লেখ্য, গতকালকের ম্যাচে নিউজিল্যান্ডের রান আড়াইশ পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোধি। শেষ দিকে যোগ করেছেন ৩৫ রান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রাখায় হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম