ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ওয়ানডেতে প্রথমবার ভারতবধ বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  11:46 PM

news image

ভারতের বিপক্ষে এর আগে পাঁচটি ওয়ানডে খেললেও কখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। রোববার (১৬ জুলাই) প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল, আরও একবার হয়তো হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হবে টাইগ্রেসদের। কিন্তু বাংলাদেশি বোলাররা যেন অসম্ভবকে সম্ভব করে ফেললেন। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে ধসিয়ে দিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার তাদের বিপক্ষে জিতল বাংলাদেশের নারীরা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিগার সুলতানার দল।  প্রথম ইনিংসের পর বাংলাদেশের স্কোরবোর্ডে রান ছিল ১৫২। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিরুদ্ধে ৪৪ ওভারের খেলায় এই রানটাকে মামুলিই বলতে হয়। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটাকেই পাহাড়সম বানিয়েছে নিগার সুলতানার দল। হারমানপ্রীতদের ১১৩ রানে অলআউট করে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে নিল টাইগ্রেসরা।  ছোট লক্ষ্যতাড়ায় শুরু থেকেই ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ। স্মৃতি মান্ধানাকে নিগার সুলতানার ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম আঘাত দেন মারুফা আক্তার। ৩০ রানের মাথায় ভারতের দ্বিতীয় উইকেট ফেলেন মারুফা-ই। ভারতের অধিনায়ক হারমনপ্রীত কর আউট হয়েছেন ৫ বলে ৫ রান করে। কর আউট হওয়ার পর ৭ রানের ব্যবধানে ইয়াস্তিকা ভাটিয়াকে ফিরিয়েছেন রাবেয়া খান। দীপ্তি শর্মার সঙ্গে ১৭ রানের জুটি গড়ে জেমিনাহ রদ্রিগেজও ফেরেন রাবেয়ার বলে। বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম