ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুন, ২০২২,  6:46 PM

news image

সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রান্ত দেব (১৭)  নামে এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় নিহতের নিজ বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রান্ত দেব উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যদের বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসায় কেউ না থাকাবস্থায় রোববার বিকালের কোনো এক সময়ে রান্নাঘরের চালার ভেতরে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রান্ত দেব। বিকালে বাসার অন্যরা বাড়ি এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে রান্নাঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম