ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে এবারের বিশ্বকাপ

#

স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০২৩,  4:47 PM

news image

ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুটি আসরের চ্যাম্পিয়ন তারা। ১৯৭৫ ও ১৯৭৯-র সেই শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই এবার ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। জিম্বাবুয়েতে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় হার ক্যারিবীয়দের হৃদয় ভেঙে দিল। শনিবার হারারেতে বিশ্বকাপ বাছাই সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে উইন্ডিজ মাত্র ১৮১ রানের পুঁজি জোগাড় করে। স্কটল্যান্ড (১৮৫/৩) তিন উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ৩৯ বল বাকি থাকতে। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। দেওয়াল লিখন প্রায় স্পষ্টই ছিল। ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। একটাই সুযোগ ছিল। সুপার সিক্স পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিততে হতো নিকোলাস পুরানদের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেলেন তারা। ফলে ভারতে খেলতে দেখা যাবে না তাদের। বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজের কাছে। ১৯৭৫ এ শুরু হওয়া একদিনের বিশ্বকাপ ও ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি ২০ বিশ্বকাপে এই প্রথম খেলতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপপর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে নিজেদের ভাগ্য নিজেরাই কঠিন করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে উঠলেও পুরানদের ঝুলিতে কোনো পয়েন্ট ছিল না।  অন্যদিকে জিম্বাবুয়ে ও শ্রীলংকা চার পয়েন্ট নিয়ে উঠেছিল সুপার সিক্সে। সেখানে নিজেদের প্রথম ম্যাচ জেতে এই দুদল। ফলে স্কটল্যান্ডের কাছে হারলেই ওয়েস্ট ইন্ডিজের বিদায় নিশ্চিত ছিল। সেটাই হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম