ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ওমিক্রন সম্পর্কে যা বললেন দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা

#

স্বাস্থ্য ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২১,  5:29 PM

news image

আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও তা ডেল্টা ধরনের তুলনায় কম মারাত্মক বলে জানিছেন দেশটির চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ওমিক্রনে আক্রান্ত কয়েক ডজন রোগীকে প্রত্যেকদিন চিকিৎসা দিচ্ছেন দেশটির চিকিৎসক আনবেন পিলে।

অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি তিনি এবং মেডিক্যাল বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ওমিক্রন সংস্করণটি আসলে ডেল্টার তুলনায় মৃদু কোভিড-১৯ রোগের সৃষ্টি করছে। তবে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন তারা। চিকিৎসক আনবেন পিলে ওমিক্রন রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা জানিয়েছেন মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি)। তিনি বলেছেন, রোগীদের বাড়িতেই সেবা দিয়ে সুস্থ করে তোলা যায়। বেশিরভাগ রোগীই আইসোলেশনে যাওয়ার ১০ থেকে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। তবে এই চিকিৎসক বলেন, বয়স্ক রোগী যাদের আগে থেকে স্বাস্থ্য সমস্যা আছে তারা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।-সূত্র: এপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম