ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর।তিনি করোনার টিকা গ্রহণ করেননি এবং শারীরিক জটিলতায় ভুগছিলেন।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রন এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে সিডিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া গেছে যে, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। কাউন্টির বিচারক লিনা হিদালগো এক টুইট বার্তায় জানান, এই ধরনে স্থানীয় সংক্রমণে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। তিনি সবাইকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপরই বতসোয়ানা, হংকংসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়তে শুরু করে অতি সংক্রামক এই ধরন। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে আক্রান্তের খবর বিশ্ববাসীকে জানায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম