ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওমানকে গোয়েন্দা সহযোগিতা দেবে ইরান

#

০৯ মে, ২০২৩,  4:47 PM

news image

ওমানের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা শক্তিশালী করতে ইরানের প্রস্তুতির কতা ঘোষণা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। সমুদ্রপথে চোরাচালান রোধে পদক্ষেপের অংশ হিসেবে ওমান সফররত জেনারেল বাকেরি সোমবার মাস্কাটে ওমানের প্রতিরক্ষা বিষয়ক উপ প্রধানমন্ত্রী শিহাব বিন তারিক আলে সাঈদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতি ঘোষণা করেন। জেনারেল বাকেরি বলেন, ইরান তার পূর্ব সীমান্তকে চোরাকারবারীদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পর তারা তাদের রুট পরিবর্তন করেছে। তারা বর্তমানে সাগরপথে বেশি তৎপর হয়েছে। তিনি বলেন, সমুদ্রপথে চোরাচালান বৃদ্ধি এ অঞ্চলের সবগুলো দেশকে বিশেষ করে ওমানকে অনিরাপদ করে তুলেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, সমুদ্রপথের এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে ওমানের সঙ্গে গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত রয়েছে। ইরানকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য জেনারেল বাকেরি ওমানকে ধন্যবাদ জানান। বিশেষ করে ইরানি নৌযানগুলোকে ওমানের বন্দরে নোঙ্গর করে রাখতে দেওয়ার জন্য তিনি মাস্কাটকে ধন্যবাদ জানান। তিনি দু’দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এ ধরনের সফর বিনিময়কেও স্বাগত জানান। সাক্ষাতে ওমানের উপ প্রধানমন্ত্রী আলে সাঈদ বলেন, ইরানের শীর্ষ সেনা কমান্ডারের এই সফরের মাধ্যমে সেদেশের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির মাস্কাট সফর এবং ওমানের সুলতানের সম্ভাব্য তেহরান সফরের পথ সুগম হল। ইরান ও ওমান যৌথ সহযোগিতার মাধ্যমে শত্রুদের যেকোনও হুমকি মোকাবিলা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র: মেহের নিউজ, প্রেসটিভি, তাসনিম নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম