ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ওমরাহর ছবি দিতেই যত বাজে মন্তব্য: নিলয়

#

বিনোদন প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও দর্শক মাতিয়ে চলছেন। এর মধ্যে কয়েক দিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছিলেন নিলয় আলমগীর। কিন্তু ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত এ অভিনেতা।  শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দেন নিলয়। তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— নিলয় আলমগীর লিখেছেন— এর আগেও আমি অনেক দেশে গেছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে। তিনি আরও বলেন, কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নিলয় আলমগীর বলেন, আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না, সেটা আল্লাহই ভালো জানেন। এ অভিনেতা বলেন, বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন— আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন— নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটি তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম