ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

ওএমএস চালু হওয়ায় বাজারে চালের দাম কমবে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  2:03 PM

news image

খোলা বাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রতি মাসে তিন লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে। বর্তমানে দেশে প্রায় বিশ লাখ টন খাদ্য শস্য মজুত আছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আরও গম এবং চাল আমদানি করা হবে।’ আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। দেশের পর্যাপ্ত চাল মজুত থাকার পরও কেন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে চাষিরা আম-আনারসসহ বিভিন্ন ফসলের দিকে ঝুঁকে যাচ্ছে। এ কারণে ভবিষ্যৎ পরিকল্পনায় চাল এবং গম আমদানি করা হচ্ছে। সরু চাল যাতে অবাধ আমদানি হয় সে জন্য সরকার ট্যাক্স কমিয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই বিপুল পরিমাণ চাল আমদানি হবে।’ খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের চালের কোনো সংকট নেই। চালে কেউ অস্বাভাবিক মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কঠোর মনিটরিং করা হচ্ছে।’ উল্লেখ্য, আজ থেকে খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশে শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম