ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

ওআইসির বৈঠকে যোগ দিতে সৌ‌দির পথে পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৫,  2:20 PM

news image

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌ‌দি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী ফ্লাইটটি।  বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, জেদ্দার উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন মো. তৌহিদ হোসেন। সেখানে ওআইসির এক্সট্রাঅর্ডিনারি মিটিংয়ে অংশগ্রহণ করবেন তিনি।  ওআইসির মন্ত্রী পর্যায়ের এ বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে পদক্ষেপ নির্ধারণের জন্য সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের এ বৈঠক আয়োজন করেছে ওআইসি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম