ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

ঐশ্বরিয়ার অভিযোগের কী পাল্টা জবাব দেন সালমান

#

বিনোদন ডেস্ক

০৩ মে, ২০২৩,  5:28 PM

news image

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাই নব্বইয়ের দশকের শেষের দিকের অন্যতম চর্চিত নাম। তাদের প্রেম, বিচ্ছেদ, তার পর একে অপরের মুখ না দেখা— সব মিলিয়ে সে সময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা। তাদের প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’-এর সেটে। সেই সময় কাছাকাছি আসেন তারা।  এমনই এক সময় শোনা যায়, ছবির এক প্রিমিয়ার পার্টিতে ঐশ্বরিয়া সম্পর্কে কুকথা বলায় এক পরিচালককে চড় মেরে বসেন ভাইজান। ঐশ্বরিয়ার প্রতি অধিকারবোধ বাড়তে থাকে অভিনেতার। এখানেই শেষ নয়, সেই সময় মদের প্রতি আসক্ত হতে শুরু করেন সলমন।

একবার নাকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি পাগলের মতো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেন। ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগও উঠেছিল। প্রথমে স্বীকার না করলেও পরবর্তীকালে সে কথা মেনে নিয়েছিলেন বিশ্বসুন্দরী। তিনি বলেছিলেন, একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে। ঐশ্বরিয়ার এই অভিযোগে যে উত্তর দেন সালমান, তা শোরগোল ফেলে দেয়। এক সাক্ষাৎকারে সালমান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। অতীতের সেই সাক্ষাৎকারে সালমান বলেন, “যখন একজন নারী বলেছেন আমি করেছি এমন কাজ, আমার কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনও মহিলা মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তা হলে তার রক্ষা থাকবে না!” তবে সেসবই এখন অতীত। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। ঐশ্বরিয়াও এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক এবং কন্যা আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। অন্যদিকে, একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে সালমানের। তবে তার এখনও ঘর বাঁধা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম