ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে

ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের পাকা ঘাটলা গুলো ময়লা আবর্জনার স্তূপের পাহাড়

#

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:36 PM

news image

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের চকবাজারে পুরাতন ঐতিহ্যবাহী পাকা ঘাটলা যেন ময়লা আবর্জনার স্তূপের পাহাড়। শ্রীনগর চকবাজারের ত্রিমূখী খালের পারের ঘাটের দু-পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পলিথিন সহ ময়লা-আবর্জনা। দিনের পর দিন স্তুপ হয়ে থাকা ময়লায় দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে করে অনুপযোগী হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাকা ঘাটলার সুফল। নোংরা পরিবেশে নষ্ট হচ্ছে সুন্দর পরিবেশ। শ্রীনগর উপজেলার প্রাণকেন্দ্র হল শ্রীনগর চকবাজার। প্রতিনিয়ত হাজার- হাজার লোকের আনাগোনা,দুর-দুরান্ত থেকে নানা পেশার মানুষ আসা যাওয়া করে।

এই চকবাজারে স্থানীয় এক কাপড় ব্যবসায়ী আমিনুল বলেন,সভ্যতার এই যুগে আমরা সভ্যতার পোশাক ঠিকই পরিধান করি কিন্তু ঘাটলার অবস্থা দখলে মনে হয়না আমরা সভ্যতার যুগে আছি।দক্ষিণে সিজুয়ে কিন্ডারগার্টেন ঘাটলার পাশে দিয়ে হেঁটে যায় কোমলমতি কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা।উত্তরে ও পূর্বে রয়েছে দুটি জামে মসজিদ।শুধু তাই নয় পথচারীদের মুখে হরহামেশাই রুমাল ব্যবহার করতে দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন,শুধু ময়লা-আবর্জনা পলিথিন ফেলেই ক্ষান্ত হন না রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এখানে হালকা ও ভারি কাজ সারেন অনেকেই।বর্ষাকালে খালের পানি টইটুম্বুর হওয়ায় পানির সাথে ময়লা-আবর্জনা দূরে ভেসে যায় কিন্তু শীতকালীন সময়ে খালে পানি না থাকায় ঘাটলার দুপাশ ময়লার স্তুুপে পরিণত হয়।সে ময়লার দুর্গন্ধ বাতাসের সাথে চারপাশে ছড়িয়ে যাওয়ার কারনে আশপাশ বসবাসরত মানুষের স্বাস্থ্য ও পরিবেশ চরম ঝুঁকিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম