ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন : ইশরাক

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৫,  5:12 PM

news image

বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। বুধবার রাজধানীর ওয়ারীতে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এই প্রার্থী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনা হবে। এলাকার সমস্যার কথা তুলে ধরে ইশরাক বলেন, ওয়ারীর রাস্তা-ঘাটের জীর্ণ দশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার ও নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন। বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে উল্লেখ করেন ইশরাক। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলেও জানান তিনি। উঠান বৈঠকে ওয়ারী থানা বিএনপির সভাপতি আলহাজ লিয়াকত আলী, হাজী বাহাউদ্দিন, দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারী থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম