ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে সমাজকল্যাণমন্ত্রীকে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২২,  8:54 PM

news image

এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদকে। এর আগে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে,  শনিবার (৭ মে) রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান। এর আগে শনিবার রাতে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটের আদিতমারী মহিষখোঁচায় একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যাওয়ার পর রাত ১২টার দিকে এক নৈশভোজে উপস্থিত হন। সেখানে বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ১০ দিনের সফরে নির্বাচনী এলাকায় যান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম