ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

এসি বিস্ফোরণে দগ্ধ গোপালের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  4:50 PM

news image

রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের ডিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গোপাল নিকেতনে ভাড়া বাসায় বসবাস করতেন। গোপাল মল্লিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, শনিবার সকালে নিকেতন থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে দুইজন আসে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল মল্লিক নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আরেকজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম