ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৩,  8:36 PM

news image

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে র‌্যাব। পরে তারা জানায়, এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না। যেহেতু বিস্ফোরণের সূত্রপাত আন্ডারগ্রাউন্ডে তাই তাদের ধারণা গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে হতে পারে এমন দুর্ঘটনা। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ১ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।’ ডিএমপি কমিশনার বলেন, ‘নাশকতা, সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে।’ এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে।

কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস। এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত শেষ হবার আগেই গণমাধ্যমের সামনে তিতাস জানিয়ে দিয়েছে, এটি গ্যাস লিকেজের দুর্ঘটনা নয়। আর রাজউক বলছে, এখনো তারা নিশ্চিত নয় এ ভবনের আন্ডারগ্রাউন্ডে বাণিজ্যিক প্রতিষ্ঠান বৈধ কি-না। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণ ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়। হাসপাতাল থেকে বাকি ১টি মরদেহ আগেই স্বজনরা একরকম জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম