ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এসএ২০ এর দিনক্ষণ চূড়ান্ত

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুন, ২০২৪,  6:35 PM

news image

প্রথম দুই আসরের মতো তৃতীয় আসরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট-এসএ২০। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও গড়াবে। মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের নানান প্রান্তে চলে ফ্র্যাঞ্চাইজি লিগ। ফেব্রুয়ারি-মার্চের দিকে পিএসএল হওয়ার কথা থাকলেও এই সময়সূচিতে পরিবর্তনে গুঞ্জন আছে। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই বিগ ব্যাশ, এসএ২০, আইএলটি-টোয়েন্টি এবং বিপিএল গড়াবে।

এতে একই সময়ে চারটি লিগ গড়াবে। ফলে চাহিদা অনুযায়ী, ক্রিকেটার পাওয়া নিয়েও নানান শঙ্কা জাগে। এক বিবৃতিতে এসএ২০-এর কমিশনার গ্রায়েম স্মিথ জানিয়েছেন, ‘আগের দুই আসরের সফলতার সূত্র ধরে আমাদের লক্ষ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মের সময়টা কাজে লাগিয়ে সবাইকে বিশ্ব ক্রিকেটের তারকাদের দেখার সুযোগ করে দেওয়া। হোক তা স্টেডিয়ামে অথবা টিভির পর্দায়। আমাদের সূচি, নিলাম এবং প্লেয়ারদের ঘোষণা সামনে জানা যাবে। আমাদের পরিকল্পনা একদম পুরোদমে চলছে। আমাদের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য আরও একটি স্পোর্টিং ইভেন্ট নিয়ে আসার জন্য আমাদের আর তর সইছে না।’ উল্লেখ্য, ৬ দল নিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি। মোট ৩৪টি ম্যাচ হবে এবারের টুর্নামেন্টে। প্রথম দুই আসরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম