ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি-৯১ ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

#

০৯ মার্চ, ২০২৪,  1:22 PM

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা ঢাকার বিআরটিএ ভবনে এসএসসি-৯১ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় নারী উদ্যোক্তা মেলা। এতে অংশ নিয়েছিলেন সাতজন নারী উদ্যোক্তা। বিআরটিএ ভবনের (তৃতীয় তলা) কনফারেন্স হল, নিউ এয়ারপোর্ট রোড, বনানীতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। সারা বছরই দেশজুড়ে নানা রকম মেলা হয়। তবে শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন খুব একটা দেখা যায় না। এসএসসি-৯১ ফাউন্ডেশন তেমনি একটি মেলা আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকাল নারী দিবসে এ মেলায় নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মানুষের উৎসাহ দেখেই বোঝা যায় মেলাটি শতভাগ সফল। মেলা উদ্বোধন করেন মৌসুমী ইসলাম, চেয়ারপারসন, প্রমিস্কো গ্রুপ ও সভাপতি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মাদ কামরুল ইসলাম চৌধুরী, যুগ্মসচিব ও পরিচালক (অডিট ও আইন) বিআরটিএ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘উদ্যোক্তা মেলা দেশের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়াবে এবং দেশীয় পোশাক ক্রয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে।’ মোট সাতজন নারী উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করেন। বেশিরভাগ উদ্যোক্তা নানা ধরনের দেশীয় পোশাক প্রদর্শন করেন। এর পাশাপাশি ছিল খাদ্য, হস্তশিল্প ও গৃহস্থালি পণ্য। এ ছাড়া বইয়ের স্টল এবং খাবারের স্টলও ছিল। আমাদের দেশের নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার যদি নারী উদ্যোক্তাদের দিকে বাড়তি দৃষ্টি দেয়, তাহলে এ পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম