ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  8:56 PM

news image

মিয়ানমারে চলমান সংঘর্ষ ঘিরে বান্দরবানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এই সিদ্ধান্ত জানায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম