ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  9:14 PM

news image

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ। যেখানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বাবর আজমরা ইতোমধ্যে সুপার ফোরের একটি ম্যাচ খেলে ফেলেছে। সেখানে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা। আজ তাদের দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে সুপার ফোরে ভারতের আজকের ম্যাচটি প্রথম। তবে চলতি আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-ভারত। শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষাণ কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম