ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

এশিয়া কাপ: আজ ঢাকা ছাড়বে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  4:37 PM

news image

এশিয়া কাপে অংশ নিতে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠের লড়াইয়ে নামবে টাইগাররা। এদিন বিকাল ৫টায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে বিমান ধরবে বাংলাদেশ দল। ২৭ আগস্ট এশিয়া কাপের মূল লড়াই শুরু হলেও ৩০ তারিখ আফগানস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। শেষ মূহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বিসিবি লাল ও বিসিবি সবুজ দলে ভাগ হয়েন খেলেন ক্রিকেটাররা। যেখানে ব্যাটাররা ভালো করলেও হতাশা ছিল বোলারদের পারফরমেন্সে। প্রথম প্রস্তুতি ম্যাচে দলীয় সর্বোচ্চ ১৬৫ রান হলেও দ্বিতীয় ম্যাচে রান হয়েছে ২১৯। পেসারদের ফ্যাকাসে দিনে স্পিনাররাও দিয়েছেন অতিরিক্ত রান। তবে সব ছাপিয়ে এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যয় অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম