ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ ২০২৩: উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩,  10:03 PM

news image

পর্দা উঠলো এশিয়ার বিশ্বকাপের। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে কিছুক্ষণের ভেতর মাঠে নামবে পাকিস্তান ও নেপাল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। র‍্যাঙ্কিং-শক্তিমত্তাসহ সবদিক থেকেই নেপাল বেশ পিছিয়ে পাকিস্তানের চেয়ে। কিন্তু তারপরও নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেমেছে পাকিস্তান। ম্যাচের ১৮ ঘণ্টা আগেই তারা জানিয়ে দিয়েছিল তাদের একাদশে থাকছেন কারা। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকেই এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নামছে পাকিস্তান। অপরদিকে এশিয়া কাপে অভিষেক ম্যাচ এটি নেপালের। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

নেপাল একাদশ: কুশাল ভুর্তাল, আসিফ শেখ, রোহিত পাওডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দ্বীপ লামিচানে ও ললিত রাজবানসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম