ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ ২০২৩: সাকিবদের নিরাপত্তায় পাকিস্তান সেনাবাহিনী

#

স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩,  9:12 PM

news image

হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের এশিয়া কাপ। আর এই টুর্নামেন্টের মধ্য দিয়েই লম্বা সময় পর আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। লম্বা সময় পর আন্তর্জাতিক টুর্নামেন্ট। চারটি ম্যাচ পাকিস্তানে আয়োজিত হলেও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনো কমতি রাখছে না দেশটির সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায়, দেশটির তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে। আর সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তার জন্য থাকবে বিশেষায়িত বাহিনী পাঞ্জাব রেঞ্জার্স। ভারতের আপত্তির কারণে আয়োজক হয়েও নিজেদের দেশে চারটির বেশি ম্যাচ আয়োজন করতে পারছে না পাকিস্তান। এই চার ম্যাচের ভেতর উদ্বোধনী ম্যাচটি হবে মুলতানে। সেই ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। এরপর ৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি হবে লাহোরে। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ সেপ্টেম্বর লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও সুপার ফোরের কেবল একটি ম্যাচ হবে পাকিস্তানে। গ্রুপ পর্ব পার হওয়া সাপেক্ষে এই ম্যাচে লড়বে পাকিস্তান ও বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম