ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন দরিদ্রদের আয়ের প্রায় ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

এশিয়া কাপ রাইজিং স্টার্স: নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০২৬,  11:27 AM

news image

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ।


ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। এরপর আরেক ওপেনার ইমরান মীরকেও প্যাভিলিয়নে ফেরান রিপন। দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। এতে ভেঙে যায় ৩০ রানের জুটি। এরপর ৮৭ রানে ফয়সাল খানকে ফিরিয়ে আবারও আঘাত হানেন রিপন।


পেসারদের দাপটের পর বাংলাদেশের স্পিনাররাও দাপট অব্যাহত রাখেন। দলীয় ১০৮ রানে আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নেন স্পিনার রাকিবুল হাসান। শেষ দিকে ইমনের এক উইকেট ও রুবেলের জোড়া শিকারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল।


বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার রিপন মন্ডল। এছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন ২টি করে উইকেট পান।


জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক সাইফকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন ৫৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হলে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। একপর্যায়ে ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।


এরপর সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে যোগ করেন ৪৯ রান। ২৮ রান করে সাব্বির আউট হলেও শেষ দিকে টানা উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এতে ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখে আফগানিস্তান।


তবে শেষ পর্যন্ত ইকবাল হোসেন ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। পরপর চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দেন তিনি। এ জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ ‘এ’ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম