ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  6:47 PM

news image

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা। এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবরা। আসরে ছয় ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে টাইগারারা।  গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। এতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ দল। এশিয়া কাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই সাকিবদের। দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে টাইগারদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম