ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ ফাইনাল: টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:04 PM

news image

দেখতে দেখতে শেষ হয়ে এসেছে এশিয়া কাপের লড়াই। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের আসরের। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট থেকে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছে এশিয়ান দেশগুলো। সে যাত্রায় ভারত ও শ্রীলঙ্কা এগিয়ে আছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। এ পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মার দল আসরের হট ফেভারিট হলেও এশিয়া কাপে লঙ্কানদের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৫ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। যেখানে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা। বিপরীতে ১০বার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। তারা শিরোপা জিতেছে ৭ বার। এই আসরের ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হয়েছে এই দুই প্রতিপক্ষ। দুদলের মধ্যে সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। যেখানে চার জয় ভারতের ও একটি শ্রীলঙ্কার। চলতি বছরে চারবার মুখোমুখি হয়েছে তারা। তাতে একবারও জয়ের স্বাদ নিতে পারেনি লঙ্কা বাহিনী। ২০২১ সালে ভারতের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিত শর্মার দল। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশ বাদে কারও বিপক্ষে হারেনি ভারত। দলটি সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৪১ রানে। এছাড়া পাকিস্তান ও নেপালকেও তারা বড় ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে চোটের দুঃসংবাদ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কাও পেয়েছে সফলতা। ভারত বাদে এশিয়া কাপের কোনো ম্যাচে হারেনি দাসুন শানাকার দল। এবার স্বাগতিকদের চোখ শিরোপায়। আর সে লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম