ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:09 PM

news image

হাঁটুর পুরনো চোট মাথাচাড়া দিয়েছে রবীন্দ্র জাদেজার। তাতে এশিয়া কাপের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন ভারতের এই স্পিনিং অলরাউন্ডার। জাদেজাকে না পাওয়ার কথা বিবৃতি দিয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তার জায়গায় আরেক স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে দলে যোগ করেছে তারা। ডান হাঁটুর এই চোট অনেকদিন থেকে ভোগাচ্ছে জাদেজাকে। একই কারণে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। জাদেজার ছিটকে পড়া নিশ্চিতভাবেই বড় ধাক্কা ভারতের জন্য।

গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পথে অলরাউন্ড পারফরম্যান্সে বড় অবদান রাখেন তিনি। ২ ওভার করে উইকেট না পেলেও রান দেন কেবল ১১। পরে রান তাড়ায় দুইটি করে ছক্কা-চারে ২৯ বলে করেন কার্যকর ৩৫ রান। হংকংয়ের বিপক্ষে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। এই ম্যাচে ব্যাটিং করতে হয়নি তাকে। ভারতের এশিয়া কাপ দলে স্ট্যান্ড-বাই হিসেবে ছিলেন আকসার। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ২১ উইকেট। রান করেছেন ১৪৭, স্ট্রাইক রেট ১৩৭.৩৮। স্বীকৃত টি-টোয়েন্টিতে আকসার খেলেছেন ১৯১ ম্যাচ। ওভার প্রতি সাতের নিচে রান দিয়ে নিয়েছেন ১৬১ উইকেট। দুই ফিফটিতে রান করেছেন ১ হাজার ৯৯৬। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ আগামীকাল রবিবার। পাকিস্তান খেলবে তাদের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম