ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  7:23 PM

news image

এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস জ্বরের কারণে ধরতে পারেননি শ্রীলঙ্কার বিমান। শেষ পর্যন্ত তার বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। তবে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করার পর লিটনকে এবার অন্তর্ভূক্ত করা হচ্ছে এশিয়া কাপের দলে। এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে যোগ দিতে সোমবার (৪ সেপ্টেম্বর) পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। এখনো কাজ চলছে কিভাবে লিটনকে দলে অন্তর্ভূক্ত করা হবে। শ্রীলঙ্কা থেকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের আগেই দলের শক্তি বৃদ্ধি করতে লিটনকে ফের দলে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই দলের সঙ্গে যোগ দিতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন লিটন। জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে ঢাকা ছাড়বেন এই বাংলাদেশি ওপেনার। জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে লিটনের বাদ পড়ার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারলে লিটনকে পুনরায় দলের অন্তর্ভূক্ত করা হবে। এখন জ্বর থেকে সেরে ওঠায় তাকে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে পাঠানো হচ্ছে। এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম। তবে অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তামিম। নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেইকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাই দলের গভীরতা বাড়াতে এবার লিটনকে তলব করল টিম ম্যানেজমেন্ট। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম