ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপে লিটনকে নিয়ে শঙ্কা

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৩,  6:03 PM

news image

৩১ আগস্ট এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে রোববার (২৭ আগস্ট) বেলা ১২টা ৫৫ মিনিটে দেশ ছাড়বে টাইগাররা। কিন্তু দেশ ছাড়ার আগমুহূর্তে শঙ্কার কালো মেঘে ছেয়ে গেল বাংলাদেশের শিবির। কেননা শারীরিক অসুস্থ্যতার কারণে দলের সঙ্গে দেশ ছাড়ছেন না তারকা ব্যাটার লিটন কুমার দাস। দেশ ছাড়ার আগের দিন হুট করেই জ্বরে আক্রান্ত হন লিটন। সে কারণেই দলের সঙ্গে দেশ ছাড়েননি টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার। রোববার (২৭ আগস্ট) আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘ও অসুস্থ্য, এ কারণে দলের সঙ্গে যেতে পারছে না। হালকা জ্বর আছে ওর। সুস্থ্য হলেই ও দলের সঙ্গে যোগ দেবে।’ ৩০ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের ষোড়শ আসরের। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এবারের আসর। ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম