ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

এশিয়া কাপে বদলে গেল ম্যাচ শুরুর সময়

#

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০২৩,  5:11 PM

news image

বেশ নাটকীয়তার পর কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপের ম্যাচের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী আসরের সব ম্যাচগুলো ভিন্ন সময়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে বদলে গেলো ম্যাচ শুরুর সময়। প্রতিদিন একই সময়ে শুরু হবে ম্যাচগুলো। সোমবার (৭ আগস্ট) টুর্নামেন্টটি সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইট বার্তায় নিশ্চিত করে জানিয়েছে যে, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৩টা থেকে ম্যাচগুলো উপভোগ করা যাবে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে। ‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে। ৬ থেকে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো মাঠে গড়াবে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে। সেখান থেকে সেরা দুই দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে একদিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। প্রসঙ্গত, এবারের এশিয়া কাপের সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে তারা ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে আফগানিস্তানের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম