ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

এশিয়া কাপে নজর কাড়লেন আফগান তরুণী

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:23 PM

news image

এশিয়া কাপের পর্দা নামার দুদিন পার হতে চলল। এই অঞ্চলের শ্রেষ্ঠাত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন গ্যালারি মাতানো রহস্যময়ী তরুণীর ছবি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে আফাগানিস্তানের তরুণী ওয়াজমা আইয়ুবির কথা। এশিয়া কাপ চলাকালীন খেলা দেখতে এসে মূলত সবার নজর কেড়েছেন ওয়াজমা। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়েই প্রথম দেখা যায় ওয়াজমাকে। ম্যাচের ফাঁকে কয়েকবার তাঁর উচ্ছ্বাস ভেসে ওঠে টিভির পর্দায়। সেই থেকেই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আলোতে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে অনেকের টাইমলাইনে ভাসছে তাঁর ছবি। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা যায়, ওয়াজমা বয়স ২৮ বছর। তিনি আফগানিস্তানের হলেও কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক এই আফগান তরুণী। এ ছাড়া প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। খেলার প্রতি ভালবাসা থাকায় এশিয়া কাপ চলাকালীন ছুটে আসেন স্টেডিয়ামে। এ ছাড়া হিন্দি সিনেমার প্রতিও গভীর ভালোবাসা রয়েছে ওয়াজমার। আফগান-সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার। ওয়াজমা এক জন সমাজকর্মী হিসাবেও কাজ করেন। দেশে থাকা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহু বার আওয়াজ তুলেছেন তিনি। এশিয়া কাপে তার দল আফগানিস্তান সুপারফোর থেকে বিদায় নিয়েছে। গ্রুপ পর্বে দারুণ করলেও শেষ চারে খুব একটা লড়াই জমাতে পারেনি। শেষ ম্যাচে ভারতের কাছে ১০১ রানে হেরে টুর্নামেন্ট শেষ হয় রশিদ-নবিদের। তবে আফগানিস্তান বিদায় নিলেও ওয়াজমা রয়ে গেছেন মানুষের হৃদয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম