ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

এশিয়া কাপে ওয়াসিম-ওয়াকারের পাশে আতহার আলী

#

ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  7:50 PM

news image

আসন্ন এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারের তালিকায় প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে পাকিস্তানের সাবেক লিজেন্ড ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের সঙ্গে ধারভাষ্যকক্ষে থাকবেন বাংলাদেশের তারকা ধারাভাষ্যকার আতহার আলী খান। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। বিশ্বকাপের কথা মাথায় রেখে ছয় জাতির এবারের টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করবে এসিসি। এবারের আসরে স্বাগতিক হিসেবে খেলবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তবে দেশটির আর্থিক এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এশিয়া কাপ হবে দুবাইয়ের মাটিতে। যেখান থেকে এশিয়া কাপ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তারাই এবারের আসরের জন্য ধারাভাষ্যকার প্যানেল তৈরি করেছেন। এবারের এশিয়া কাপ যাদের কণ্ঠে শোনা যাবে তাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় ধারাভাষ্যকার। যেখানে রয়েছেন রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, দ্বীপ দাসগুপ্ত, সঞ্জয় মাঞ্জেরকরের মতো তারকা ধারাভাষ্যকার। এছাড়া পাকিস্তান থেকে রয়েছেন দুই কিংবদন্তী ওয়াসিম এবং ওয়াকার। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে রয়েছেন একজন করে যথাক্রমে আতহার এবং রাসেল আর্নল্ড। এছাড়া নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস থাকবেন ধারাভাষ্য কক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম