ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়া কাপের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩,  9:05 PM

news image

হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হচ্ছে কিছুক্ষণ পর। লঙ্কানদের মাটিতে ম্যাচ হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে  ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লিটন দাসের পরিবর্তে দলে সুযোগ পাওয়া বিজয় নেই একাদশে। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসানের। লঙ্কানদের বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এশিয়া কাপে এখন অবধি ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরমধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।  এর আগে, জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে  বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলে যোগ দেন এনামুল হক বিজয়। লিটনের মতো ইনজুরির কারণে ছিটকে পড়েছেন পেসার এবাদত হোসেনও। 

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম