ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

এশিয়ান গেমস: ভারতের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে হারল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:54 PM

news image

ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হয়েই এশিয়ান গেমসে যাত্রা শুরু করল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেমিফাইনালে ভারত নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে নিগার সুলতানা জ্যোতির দলকে হারতে হয়েছে ৮ উইকেটে। জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃষ্টিভেজা মাঠে টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নামতেই বিপর্যয় পিছু নেয় টাইগ্রেসদের। নিয়মিত বিরতিতে পড়তে থাকে একের পর এক উইকেট। উইকেটের পতনের লাগাম ধরে রাখতে না পারায় মাত্র ১৭ ওভারে ৫১ রানেই অল-আউট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে কেবল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পক্ষে সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া। ইনিংস সর্বোচ্চ ১২ রান আসে তার ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের কোটায় যেতে পারেননি। বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামিয়েছেন ভারতের পূজা ভাস্ত্রাকার। তিনি একাই ১৭ রানে ৪ উইকেট ঝুলিতে পুরেন। বল হাতে ভারতের বোলাররা দাপট দেখানোর পর টাইগ্রেস বোলাররাও দাপট দেখিয়ে দেখলে এমনটাই আশা করা হচ্ছিল। কিন্তু বাস্তবিকপক্ষে সেরকম কিছুই হয়নি। ভারতের ব্যাটাররা স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করে ম্যাচ বের করে আনেন। জেমিনাহ রদ্রিগেজের ২০ ও শেফালি ভার্মার ১৭ রানের সুবাদে আট ওভারে মধ্যেই রান তাড়ায় সফল হয় ভারত। টি-টোয়েন্টিতে বাংলাদেশ-ভারতের মুখোমুখি দেখায় এটি সর্বনিম্ন রানের রেকর্ড। পুরো ম্যাচে রান হয়েছে মাত্র ১০৩। এর আগে শর্টার ফরম্যাটে ২০১৪ সালে দুই দলের ম্যাচে সর্বনিম্ন রান উঠেছিল ১৩১ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম